বরুন সিংহ
হেড অফ ক্রাইম
জাতীয় দৈনিক ডাকবেলাঃ
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাইবান্ধার উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) গাইবান্ধার উদ্যোগে এ সমাবেশ ও মানববন্ধনে সুজন এর সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক বিপুল কুমার দাস, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শামীম আহমেদ পলাশ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরহাদ আলী, দুর্বার নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক মাজেদা খাতুন, জেলা বারের সদস্য মোহাম্মদ আলী প্রামাণিক ও ফারুক কবীর, মহিলা পরিষদের লিগ্যাল এইড কমিটির সাধারণ সম্পাদক ইয়াসমিন খাতুন, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের নেতা মনির হোসেন সুইট, শিক্ষক অশোক সাহা, সাকোয়াত হোসেন প্রমুখ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.