
বিস্তারিত চট্টগ্রাম নিজস্ব প্রতিবেদক এর প্রতিবেদন:
সেবার বদলে হয়রানির অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার এসআই আরিফুলের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, থানায় আটক এক আসামিকে দেখতে গেলে তার স্বজনদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন তিনি।
ভুক্তভোগীদের দাবি, আসামির খোঁজ নিতে থানায় গেলে এসআই আরিফুল তাদের সঙ্গে রূঢ় আচরণ করেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ সময় তিনি স্বজনদেরকেও হাজতখানায় ঢুকিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় স্বজনদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা মনে করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সেবা ও সহযোগিতা পাওয়ার কথা থাকলেও এমন আচরণ সাধারণ মানুষের জন্য উদ্বেগজনক।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।"
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.