
রহিদুল ইসলাম, রাজশাহী:
রাজশাহীর নগরীর অদূরের বামুনশিকড় গ্রামে মর্মান্তিক ঘটনায় স্ত্রী, ছেলে ও শিশুকন্যাকে হত্যা করে আত্মহত্যা করেছেন মিনারুল ইসলাম (৩৫)। পুলিশের প্রাথমিক ধারণা, জুয়ার আসক্তি ও বিপুল পরিমাণ ঋণের চাপ থেকে মুক্তির পথ না পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন তিনি।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে উদ্ধার হয় চারজনের মরদেহ। ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মিনারুল; একই ঘরের বিছানায় ছিল স্কুলপড়ুয়া ছেলে মাহিমের লাশ। অন্য ঘরের বিছানায় পাওয়া যায় স্ত্রী মনিরা ও দেড় বছরের মিথিলার নিথর দেহ।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে আর্থিক অভাব ও ঋণের চাপে হতাশ হয়ে এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার কথা লেখা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রথমে স্ত্রী ও মেয়েকে, পরে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেন মিনারুল। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় দুই বছর আগে জুয়ায় বিপুল ঋণে জড়িয়ে পড়েন মিনারুল। বিভিন্ন এনজিও থেকে ধার নিয়ে মাসে ১০ হাজার ৯৬০ টাকা কিস্তি পরিশোধ করতে হতো, যা কৃষিকাজের আয়ে সম্ভব হচ্ছিল না। তার বাবা রুস্তম আলী দেড় লাখ টাকায় জমি বিক্রি করে আংশিক ঋণ শোধ করলেও পুরো দেনা শোধ হয়নি। এতে বাবার প্রতি ক্ষোভ তৈরি হয় এবং তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন মিনারুল।
ঘটনার দিন সকালে রুস্তম আলী খড়খড়ি হাট থেকে মাছ কিনে এসে স্ত্রীকে বলেন নাতনি মিথিলাকে ডাকতে। বারবার ডাকেও সাড়া না পেয়ে পাশের ঘরে গিয়ে দেখেন ছেলেকে ঝুলন্ত অবস্থায়। এরপর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে এবং পুলিশে খবর দেয়।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু সুফিয়ান বলেন, “প্রাথমিকভাবে আমরা মনে করছি দেনার চাপ ও জুয়ার আসক্তি থেকেই এ ঘটনা ঘটেছে। অপমৃত্যুর মামলা হবে, তদন্তে আত্মহত্যায় প্ররোচনার প্রমাণ মিললে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”রাজশাহী ভ্রমণ গাইড
এ ঘটনায় পিবিআই, সিআইডি ও র্যাব ছায়া তদন্ত শুরু করেছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.