শরিফুল ইসলাম (লিমন)
নাগরপুর (টাঙ্গাইল) উপজেলা প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে নাগরপুর উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসগুলো পালনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার ব্যারিস্টার কে এম সালমান শামস জিৎ, ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জরিনা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান, সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, থানা অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, প্রকৌশলী মাহবুবুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু সহ প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ ও সকল ইউনিয়ন চেয়ারম্যান বৃন্দ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.