
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি।
বিএনপি'র ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেছেন তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে এদেশে স্বৈরশাসকের আর জন্ম হবে না। ৩১ দফার ভিতরেই আমাদের নেতা অনেক আগেই বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে ৩১ দফার মধ্যে তা নির্ধারন করেন। এটা বাস্তবায়ন করা হলে এদেশের গণতন্ত্রকে কেউ হত্যা করতে পারবেনা এদেশের মানুষের অধিকার হরণ করতে পারবে না।শনিবার ( ২২ নভেম্বর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
এছাড়াও তিনি উল্লেখ করেন যারা বিভিন্ন সময় জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে
যদিও গাজীপুর এক আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।আমি বিশ্বাস করি খুব শীঘ্রই মনোনয়ন ঘোষণা হবে আপনারা সুসংবাদ পাবেন। আমি দীর্ঘদিন আপনাদের সাথে শুধু নয় সারা গাজীপুরের দলের বিভিন্ন দায়িত্ব পালনসহ দলের দুঃসময়ে আপনাদেরকে সাথে নিয়ে দলের বিভিন্ন কর্মসূচিতে রাজপথে ছিলাম। আমি নিজে গুলি খেয়েছি আমার সাথে আরও ২৫থেকে ২০ জন গুলিবিদ্ধ হয়েছে তারপরও রাজপথ থেকে সরে যায়নি। সমস্ত কিছু উপেক্ষা করে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি । সেই কারণে আমার বিশ্বাস আমার দল ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন করবে এবং আমাকে গাজীপুর ১ সংসদীয় আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিবেন। আমি আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানসহ খালেদা জিয়াকে উপহার দিতে পারবো।
এ সময় মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশারফ হোসেন রবিন , কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক পারভেজ আহমেদ, স্থানীয় বিএনপি নেতা এহছানুল হক লিপন, নওজেশ আলী, উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি'র অঙ্গ সংগঠনের কর্মীরা লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.