
শাওন আহাম্মেদ
শ্রীবরদী উপজেলা প্রতিনিধি:
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন। কাকিলাকুড়া বাজারে গণসংযোগ করেছেন।
শাহ মোহাম্মদ নোবেল সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী, যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
এসময় শতাধিক মহিলা ভোটার উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো এছাড়া গণসংযোগ ও পথসভায় অংশ গ্রহণ কর শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকব্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, যুবলীগ সভাপতি লিয়াকত হোসেন লিটন ও উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, উপস্থিত ছিলেন কাকিলাকুড়া ইউনিয়নের ইউপি সদস্য শামীম আহাম্মদ জুয়েল ও মোতালেব আকন্দ যুবলীগসহ সহযোগি সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.