
বিশেষ প্রতিনিধি, গাজীপুর:
ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি’র যৌথ উদ্যোগে এক বিশাল ও বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা (রেলি) অনুষ্ঠিত হয়েছে।
আজ গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মুজিবুর রহমানের সার্বিক নেতৃত্বে কালিয়াকৈর থেকে বিশাল এই শোভাযাত্রাটি শুরু হয়। রেলিটি চন্দ্রা ত্রি-মোড় হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যায় এবং সেখান থেকে ঘুরে এসে কালিয়াকৈরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এতে কালিয়াকৈর পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের হাজার হাজার নেতাকর্মী অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে অংশ নেন, যার ফলে পুরো পথ ও রাজপথ মিছিল এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
রেলিতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, "গাজীপুরের মাটিতে কোনো ধরনের অন্যায়, অত্যাচার কিংবা অশুভ শক্তির ঠাঁই হবে না। অতীতে যারা অপকর্ম করেছে, তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে—যেমন কর্ম, তেমনই ফল ভোগ করতে হবে।"
রেলিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগীয় শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির খান এবং কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন।
এছাড়াও শোভাযাত্রায় কালিয়াকৈরের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে উপস্থিত ছিলেন মহসিন মোল্লা, সোহেল সরকার, আল আমিন ভূঁইয়া, মাহবুব হোসেন, শুভ, রাকিব হোসেন, ফারুক হোসেন নীল, শরীফ মন্ডল, রাজিব শিকদার, মিজান হোসেন, সবুর হোসেন ও আল-আমিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ।
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীরা অত্যন্ত শ্রদ্ধার সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বীরত্বপূর্ণ অবদান স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.