নিজস্ব প্রতিনিধ
গাজীপুরের কালিয়াকৈরে মাদক বেচাকেনার সময় হাতে-নাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মৌচাক ফাঁড়ির পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার রাখালিয়া চালা এলাকার ফজলুর রহমানের ছেলে রেজাউল করিম (৩৩)। অপর জন ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার উত্তর মনিকোরা গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিন (৩০)।
শুক্রবার (৩১ জানুয়ারি) ভোররাতে উপজেলার রাখালিয়াচালা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মহিদুলের নির্দেশে একদল পুলিশ সদস্য ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের টের পেয়ে রেজাউল ও আল আমিন নামে দুই মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় পুলিশ সদস্যরা তাদেরকে ধরে ফেলে। পরে তাদের সাথে থাকা দুজনের হাতে দুটি ব্যাগ তল্লাশি করে ৯৮০ পিচ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
যাহার বাজার মূল আনুমানিক প্রায় ১লাখ ৪৭ হাজার টাকা। জানা গেছে দীর্ঘদিন ধরে রেজাউল করিম ও আল আমিন উপজেলা সহ বিভিন্ন জেলায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ(এসআই) মহিদুল জানান,গোপন সংবাতের ভিত্তিতে ওখানে পুলিশ সদস্যদের পাঠিয়ে তাদের কাছে থাকা মাদকদ্রব্য সহ তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলা দিয়ে তাদেরকে গাজীপুর জেলার হাজতে পাঠানো হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.