কুষ্টিয়ার লোকাল দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
কুষ্টিয়ার স্থানীয় লোকাল দৈনিক সূত্রপাত পত্রিকায় সাধারণ মানুষের নামে মিথ্যা নিউজ তৈরি করে না দেওয়াই এবং প্রতিনিধি হয়ে অফিসে নিউজ প্রতি টাকার সাপোর্ট না দেওয়ায়, সেই পত্রিকার শিরোনাম হয়েছেন সাবেক কুষ্টিয়ার লোকাল দৈনিক সূত্রপাত পত্রিকায় কাজ করা হোমিওপ্যাথিক ডাক্তার মুনজুরুল ইসলাম। দৈনিক সূত্রপাত পত্রিকার কোন রিপোর্টার যদি ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুলের কথা না শোনেন তাহলে তখনই তাকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে তার কাছ থেকে পত্রিকার কার্ড নিয়ে নেন এবং মিথ্যা মামলা দেয়ার ভয় দেখান। দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন ২০২২ সালের নভেম্বর মাসে অফিস ডেকোরেশন করার জন্য ধার হিসাবে নগদ ১৭,৫০০/= (সতের হাজার পাঁচ শত) টাকা হোমিওপ্যাথি ডাক্তার মোঃ মুনজুরুল ইসলামের কাছ থেকে নেন। সেই পাওনা টাকা চাওয়ার কারণে তার নামে মিথ্যা বানোয়াট নিউজ দৈনিক সূত্রপাত পত্রিকায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ছাপানো হয়। শুধু তাইনয় লোকাল দৈনিক সূত্রপাত পত্রিকা হাতে না পেলেও পত্রিকার বিল দিতে হয় এমনকি প্রতি মাসে মাসেই বিজ্ঞাপনের জন্য চাপ দেওয়া হতো দৈনিক সূত্রপাত পত্রিকার অফিস থেকে। যদি বিজ্ঞাপন না দিতে পারতো তাহলে পত্রিকার বিলের সাথে বিজ্ঞাপনবাবদ টাকা ধরা হতো দৈনিক সূত্রপাত পত্রিকায় অফিস থেকে। যেকোনো কিছুতেই কথায় কথায় লাগতো টাকা পরবর্তীতে, সাবেক দৈনিক সূত্রপাত পত্রিকার কুষ্টিয়ার প্রতিনিধি মুনজুরুল ইসলাম দৈনিক সূত্রপাত পত্রিকার অফিসে কাজ করবে না বলে পত্রিকার অফিসে গিয়ে পত্রিকার কার্ড জমা দেয় গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) । পরে কর্তৃপক্ষের সাথে হোমিওপ্যাথিক ডাক্তার সাবেক দৈনিক সূত্রপাত পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুনজুরুল ইসলামের সাথে কেন কাজ করবে না এ নিয়ে কথা কাটাকাটি হয়, পরে মুনজুরুল ইসলাম কে দেখে নেওয়ার হুমকি দেয় লোকাল দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শেখ নাজমুল হোসেন। পরবর্তীতে সেই পত্রিকা থেকে বেরিয়ে স্বনামধন্য জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকাতে কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর থেকেই সূত্রপাত পত্রিকা কর্তৃপক্ষ হোমিওপ্যাথিক ডাক্তার মুনজুরুল ইসলাম ও দৈনিক জবাবদিহি পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধির মান সম্মান ক্ষুন্ন করার লক্ষ্যে, তাদের নিজস্ব লোকাল দৈনিক সূত্রপাত পত্রিকায় তার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার শুরু করেন। এ বিষয়ে হোমিওপ্যাথিক ডাক্তার মুনজুরুল ইসলাম বলেন, আমি মুনজুরুল ইসলাম পেশায় একজন হোমিওপ্যাথিক ডাক্তার, এর পাশাপাশি দৈনিক সূত্রপাত পত্রিকায় কাজ করেছিলাম। এমনকি যখন আমি দৈনিক সূত্রপাত পত্রিকার প্রতিনিধি হয়ে কাজ করেছিলাম, তখন আমাকে দিয়ে বিভিন্ন মানুষকে হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রচার করার জন্য বলে শেখ নাজমুল কিন্তু আমি যখন নিউজ করবো না বলে জানাই তখনই আমার সাথে খারাপ আচরণ করে শেখ নাজমুল হোসেন । এরপর থেকেই প্রতিমাসে পত্রিকা না আনা সত্ত্বেও প্রতি মাসেই আমার কাছে পত্রিকা ও বিজ্ঞাপন বাবদ টাকা চাইতো পত্রিকা অফিস। পরে আমি কিছুদিন টাকা দিলেও পরবর্তীতে যখন আমি টাকা দিতে অস্বীকার করি এবং তাদের পত্রিকায় কাজ করবো না বলে সিদ্ধান্ত জানাই এবং জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকাতে কাজ শুরু করি। এরপর থেকেই আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালানোর চেষ্টা চালায় দৈনিক সূত্রপাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক । সাবেক দৈনিক সূত্রপাত পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুনজুরুল জানান, যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন, নিউজ প্রচার করা হয়েছে এতে করে আমার মান সম্মান ক্ষুণ্য হয়েছে। মান সম্মান ক্ষুণ্য করার দায়ে প্রয়োজনে আমি, তথ্য মন্ত্রণালয় সহ, প্রশাসনের শরণাপন্ন হবো। কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শিহাবুর রহমান শিহাবের সাথে বৃহস্পতিবার ( ১৪ নভেম্বর) সন্ধ্যা ৭ টার সময় কথা বললে তিনি জানান সাংবাদিকদের বিষয়ে আমি কোন মন্তব্য করতে পারব না। আপনাদের সমস্যার বিষয়ে আপনারা নিজেরাই সমাধান করেন তবে আপনাদের বিষয় সম্পর্কে আমি অবগত আছি।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.