এস এম শাকিল আহমেদ
গাজীপুর জেলা প্রতিনিধ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ বাগাম্বর এলাকায় বন বিভাগের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রোববার(৩০ মার্চ)সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে শতাধিক কাঁচা-পাকা অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। ঢাকা বন বিভাগ ও কালিয়াকৈর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)কাউসার আহমেদ।
দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে বসতি ও দোকান নির্মাণ করা হলেও প্রশাসনের একাধিক সতর্কতা উপেক্ষা করে দখলদাররা জায়গা ছাড়েনি। ফলে বন বিভাগ কঠোর ব্যবস্থা গ্রহণ করে। অভিযানের সময় উত্তেজিত জনতার হামলায় বন বিভাগের কর্মী মিনহাজ আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
অভিযানে বন বিভাগের কর্মকর্তা,আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,পুনরায় দখল রোধে জমিতে নজরদারি বাড়ানো হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.