গোবিন্দগঞ্জে অটো ছিনতাই চক্রের দুই সদস্য আটক
মনোয়ারুল ইসলাম, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অটো ছিনতাই চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন—বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের উত্তর বিন্দুপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল মান্নান (৩৫), যিনি বর্তমানে গাবতলী উপজেলার টায়ারপাড়া গ্রামে বসবাস করেন, এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর কালিতলা গ্রামের সোলেমানের ছেলে শাহারুল শেখ রাহুল (৪০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে জুমারঘর এলাকায় একটি অটো ছিনতাই করে তারা পালানোর চেষ্টা করছিল। অটো চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটক মান্নানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৮টি এবং শাহারুল ইসলামের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.