
স্টাফ রিপোর্টার, আবদুল্লাহ
তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে 'জেলা সরকারি গণগ্রন্থাগার' আয়োজিত আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৯ আগস্ট), মঙ্গলবার টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইল জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান রত্না সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার সৈয়দ সাইফুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের বিশিষ্ট কবি ও 'সময়ের সাহিত্যকণ্ঠ' সম্পাদক আযাদ কামাল। এছাড়াও বক্তব্য রাখেন ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সিনিয়র শিক্ষক সৈয়দ আলী আহসান বেনু। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরি সহকারী মো. ওয়াকিফুল ইসলাম। গ্রন্থাগারের কেয়ারটেকার শ্যামলচন্দ্র সরকারের সহযোগিতায় অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.