
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
হবিগঞ্জ থেকে পিকআপ গাড়ীর স্বাভাবিক গঠন বিকৃত করে অভিনব কায়দায় ৩৮ কেজি ২০০ গ্রাম গাঁজা পরিবহনকালে ২জন মাদক ব্যবসায়ীকে রাজশাহী পুঠিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলার
নাসিরপুর থানার জেডা গ্রামের আবু আলীর ছেলে ড্রাইভার শেখ মোঃ ফয়সাল মিয়া (২৬) ও বি-বাড়িয়া সদর থানার নয়নপুর গ্রামের আব্দুল আলীর ছেলে হেলপার মোঃ আলম (২৫)।
উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের সময়ে জব্দকৃত আলামত গাঁজা-৩৮.২ কেজি, পিকআপ-১টি, মোবাইল-২টি, সীম-২টি, নগদ-২৫০০/- টাকা উদ্ধার করে।
র্যাব-৫ জানায়, গত
২৯ অক্টোবর ২০২৫ তারিখ ভোর-সাড়ে ৫টায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজার নামক এলাকায় অভিযান পরিচালনা করে ওই দুই মাদক ব্যবসায়ী করে।
র্যাব-৫ আরও জানায়,
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজশাহী অভিমুখে আসছে। পরবর্তীতে র্যাবের গোয়েন্দা দল উক্ত আসামিদের গতিবিধি পর্যবেক্ষন করে এবং অদ্য তারিখ ভোরে একটি আভিযানিক দল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বিড়ালদহ মাজারস্থ নাটোর টু রাজশাহী গামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে ২জন মাদক ব্যবসায়ীকে পিকআপসহ গ্রেফতার করে।
পরবর্তীতে উক্ত সিঙ্গেল কেবিন পিকআপ তল্লাশী করে পিকআপের ভিতরে চালকের সীটের নীচে অতিরিক্ত লোহার পাত দিয়ে তৈরী চেম্বারের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৩৮ কেজি ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে। স্বাভাবিক দৃষ্টিতে দেখলে পিকাপের কেবিন ছিটের নিচ দেখলে কোন ভাবেই ওই চেম্বারের উপস্থিতি বোঝার উপায় নেই।
ধৃত আসামিদ্বয় আন্ত:জেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। এর আগেও তারা পিকআপ যোগে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরণের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় ডেলিভারি করে আসছিল।
উক্ত আসামিদ্বয়ের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.