রহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, রাজশাহীঃ
রাজশাহী র্যাব-৫-এর সদস্যরা অভিযান চালিয়ে ২টি ওয়ান শার্টারগান পিস্তল, ১টি মোবাইল ও ২টি সিমকার্ডসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাত ৯টার দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া গ্রামস্থ থেকে জনি (২৭) নামে ওই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র্যাব-৫-এর সদস্যরা।
গ্রেপ্তারকৃত অস্ত্র ব্যবসায়ী জনি উক্ত এলাকার গগনবাড়িয়া গ্রামের
মকবুল ইসলামের ছেলে।
র্যাব-৫ সদর কোম্পানি রাজশাহী আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়-
গোপন সংবাদে র্যাব-৫-এর সদস্যরা জানতে পারে রাজশাহী দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গগনবাড়িয়া গ্রামস্থ এলাকায় জনির বসতবাড়ি অবৈধ মাদকদ্রহ মজুদ রয়েছে। এমন সংবাদে র্যাব-৫ সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জনি পালানোর চেষ্টা করে। এ সময়
র্যাব তাকে গ্রেপ্তার করে।
পরে র্যাবের প্রাথমিক জিঙ্গাসাবাদে জনির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের ভেতরে খাঁটের তোষকের নিচে গামছায় দিয়ে মোড়ানো অবস্থায় ২টি ওয়ান শার্টারগান, একটি মোবাইল ও ২টি সিমকার্ড উদ্ধার করে।
গ্রেপ্তার জনিকে দুর্গাপুর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দেয়া হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.