প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৬, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা মহিমাগঞ্জ বেড়ে ওঠা এই উপজেলা কত না শৈশবফেলে

এসেছি মহিমাগঞ্জ এখনো মনে পড়ে সেই ছোটবেলার কথাগুলো চোখের আড়ালে কেটে গেল কতটা সময় কতটা দিন কতটা বছর আমার যখন একেবারে ছোট্ট ছিলাম বয়স ছিল আনুমানিক ১০ কি ১২, বাবার হাত ধরে চলে আসলাম প্রনের শহর ঢাকাতে, তারপর কেটে গেলো বহু বছর, বাড়ছে বয়স পাল্টে যাচ্ছে মন এবং চলার গতি, জড়িয়ে পরলাম সাংবাদিকতায় ঘুরলাম দেশ দেশান্তর, কিন্ত তারপরও মনে কিসের যেন একটা অভাব, আলোচনা করলাম বন্ধুদের সঙ্গে তারা সবাই আমাকে পরামর্শ দিলো, তুই যেহেতু এই পেশায় যুক্ত আছিস তাহলে তো তুই নিজের একটা প্রতিষ্ঠান চালু করতে পারিস, বন্ধুদের পরামর্শ অনুযায়ী বন্ধুদের সাথে নিয়েই চালু করে ফেললাম, প্রতিষ্ঠানের নাম দিলাম দৈনিক ডাকবেলা। সারাদেশে এক ঝাক তরুণ সাংবাদিকদের নিয়ে শুরু হলো পথ চলা, মা বাবার দোয়ায় বন্ধুদের সহযোগিতায় আমি নিজেও ছুটে চললাম খবর সংগ্রহ করতে, ঝর বৃষ্টি রোদ উপেক্ষা করে খবর সংগ্রহ করে ধিরে ধিরে পরিচিত হলাম সবার সাথে, দিন গেলো, মাস গেলো বছর গেলো ধিরে ধিরে মানুষের মনে জায়গা করে নিলো বহুল পরিচিত দৈনিক ডাকবেলা।
আমি এস এম শাকিল আহম্মেদ আমার জীবনের কথা গুলো নিয়ে বেঁচে থাকতে চাই। ধন্যবাদ প্রিয় দেশবাসী আমাকে অফুরন্ত ভালোবাসা দিয়ে আপনাদের মনে জায়গা করে দেয়ার জন্য। অভিনন্দন বাংলাদেশ
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.