কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোঃ আশরাফ ইকবাল পিকলু মাজমাদার
কুষ্টিয়া জেলা প্রতিনিধি।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৩ অক্টোবর ২০২৪ তারিখ সকাল ০৭:১০ ঘটিকার সময় ‘‘কুষ্টিয়া জেলার সদর থানাধীন চৌড়হাস এলাকায়’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৪ কেজি গাঁজা, যাহার মূল্য আনুমানিক ১,২০,০০০/- টাকা, ০১টি মোটরসাইকেল, ০১টি মোবাইল এবং ০১টি সিম সহ মোঃ ইয়ারুল ইসলাম (৪৭), পিতা-মৃত খেদু মন্ডল, সাং-শেহালা, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামির বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.