
ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা জেলা প্রতিনিধি) :
নেত্রকোণা বারহাট্টা উপজেলা আসমা ইউনিয়নের গুমুরিয়া টু হরিয়াতলার রাস্তাটি ঠিকাদারের গাফিলতির কারনে সংস্কার হচ্ছে না। এক বছর আগে যাতায়াতের উপযোগী রাস্তাটিকে সংস্কারের জন্য খুদায় করে বালি ভরাট করে আরও দুর্গতিতে ফেলেছে ঠিকাদার খোকন সিং। ড্রেজার দিয়ে বালি ভরাট করার কারনে বিভিন্ন জায়গায় কাদা হয়ে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে গেছে।
এই রাস্তা দিয়ে প্রতিদিন গুমুরিয়া, কান্দাপাড়া, লাউফা, শ্রীরামপুর,নয়াপাড়া ও হরিয়াতলার স্কুল কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত। গুমুরিয়া গ্রামে মনসুর আহমাদ মহিলা কলেজ ও বারহাট্টা পাবলিক হাই স্কুলের সুবাদে উত্তর এলাকার অনেক শিক্ষার্থীদের অনেক কষ্টে যাতায়াত করতে হয়।
এলাকার ব্যবসায়ী তাজুল ইসলাম বলেন, এক বছর আগে এই রাস্তার কাজ শুরু হয়েছিল।একটু কাদা মাটি দেওয়ায় রাস্তায় চলাচল আরও ব্যাহত হচ্ছে। ঠিকাদার খোকন সিং আমাদের নিয়ে মশকরা করে। ফোন দিলেই বলে আমি আসতেছি, আগামী সপ্তাহেই কাজ ধরে ফেলবো।
ঠিকাদার খোকন সিং বলেন বৃষ্টিবাদলের জন্য কাজ ধরতে পারিনি, আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ ধরেবো।
বারহাট্টা উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে বলেন ঠিকাদার খোকন সিং কে বহুবার চিঠি দিয়েছি, তবুও সে কাজ ধরছে না, সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ পর্যন্ত তাকে সময় দিয়েছি এর মধ্যে যদি সে কাজ শুরু না করে তাহলে আমরা বিকল্প চিন্তা করবো ।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.