স্টাফ রিপোর্টার, রাজশাহী:
রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষে ইঞ্জিল বিকল হয়ে গেছে ঢালাচর এক্সপ্রেসের। এ ঘটনায় হতাহত না ঘটলেও ইঞ্জিনটি ক্ষতিগ্রস্ত হয়।
রোববার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর পবা উপজেলায় সীতলাই স্টেশনে এই ঘটনা ঘটে। এতে ইঞ্জিনের তেলের লাইন ছিঁড়ে যায়।
পরে এক ঘন্টা দেরিতে ইঞ্জিন নিয়ে এসে আবার ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।
রাজশাহী স্টেশনের স্মাস্টার মহিউদ্দিন আজাদ জানান, ঘটনার পর রাজশাহী থেকে একটি ইঞ্জিন সীতলাই স্টেশনে পাঠানো হয়। এরপর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। ওই ট্রেনের ইঞ্জিনটি এখানে রাখা হয়েছে। ঠিক করে ইঞ্জিনটি আবার চালানো হবে।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.