
হাফিজুর রহমান(যশোর)প্রতিনিধি
কেশবপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ মার্চ) প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে ওই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
প্রধান আলোচক ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন যশোর জেলার সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্স এর পরিচালক রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুরের প্রতিনিধি সম্রাট হোসেন।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন কেশবপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন কেশবপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলমগীর হোসেন।
৷ www.dakbela.com মোবাইল: 01940146154 09658426863 01611504656
Copyright © 2026 ডাক বেলা. All rights reserved.