
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারী) বিকেলে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের উদ্যোগে এলাকার ৩’শ শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মান্দারপুর গ্রামের কৃতি সন্তান সুইজারল্যান্ড প্রবাসী সি আইপি লায়ন মোঃ রফিকুল ইসলাম জসিম। প্রধান বক্তা ছিলেন নেমতাবাদ গ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ কামাল উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন; বাংলাদেশ কৃষি ব্যাংক মহাব্যবস্থাপক এ. আর. মামুন, কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ তসলিম মিয়া, কসবা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও উপজেলা যুবদল সদস্য সচিব মোঃ জিয়াউল হুদা শিপন, কসবা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকারম হোসেন ভূইয়া, কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শফিকুর রহমান, জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোঃ শাহাদাৎ হোসেন, তরুন মানব সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মাহমুদ ও মনু ভূইয়াবাড়ি মানব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ জয়নাল আবেদীন। স্বাগত বক্তব্য রাখেন অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের সাধারণ সম্পাদক সজিব রানা।
অনুষ্ঠানে সংগঠনের কার্যাক্রম সুষ্ঠ ভাবে পরিচালনা জন্যে প্রধান অতিথির কর্তৃক ৫০ হাজার টাকা এবং প্রধান বক্তা কর্তৃক ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠান শুরুতে ২’শ তম কাজের কেক কেটে উদ্বোধন করা হয়।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০৭.০১.২০২৫ইং