
বিশেষ প্রতিনিধি, ইমাম হাসান সোহান
টাঙ্গাইলের ভূঞাপুরে মামুন তরফদার সম্পাদিত ‘আবদুল লতিফ মিঞা স্মারকগ্রন্থ’র প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে । “মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুর” এর উদ্যোগে শুক্রবার (১৪ নভেম্বর) ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয় । “মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ ভূঞাপুর ” এর সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও সিনিয়র সাংবাদিক নাসির আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকসাহিত্য বিষয়ক গবেষক প্রফেসর ড. মো. আবদুল করিম মিঞা, ষাট দশকের কবি ও সাহিত্যিক আবদুল হালিম খাঁ, লোকসাহিত্য গবেষক মো. রফিকুল হক আখন্দ ও “ভূঞাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড” এর আহবায়ক মো. চাঁদ মিঞা ।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক শংকর দাশ, অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ, অধ্যাপক বাদল মাহমুদ, সময়ের সাহিত্যকণ্ঠ-এর সম্পাদক কবি আযাদ কামাল ও ছড়াকার কাশীনাথ মজুমদার পিংকু । স্বাগত বক্তব্য রাখেন আবদুল লতিফ মিঞার সুযোগ্য সন্তান নাফিস আহসান । নামাজ ও মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুটি পর্বে কবিতাপাঠ ও সাহিত্যালোচনা অনুষ্ঠিত হয় । প্রথম পর্বে অধ্যাপক তরুণ ইউসুফের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহী । মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক আল রুহী । আলোচনায় অংশ নেন অধ্যাপক মির্জা মহিউদ্দিন আহমেদ ও অধ্যাপক রেখা আক্তার । দ্বিতীয় পর্বে কবি আবদুল হালিম খাঁর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক জহুরুল হক বুলবুল । আলোচনায় অংশ নেন অধ্যাপক শাজু রহমান, লেখক আলী হাসান ও ড. আলী রেজা । মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক গবেষক মামুন তরফদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান), মধুপুর হতে কবি ফিরোজ আহমেদ, কবি নেপাল সূত্রধর চয়ন , গোপালপুর হতে কবি ও বাচিক শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী, কালিহাতী হতে আবৃত্তি শিল্পী আরিফ আহমেদ সহ টাঙ্গাইল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দু’শতাধিক সাহিত্যামোদীর উপস্থিতিতে পঞ্চাশের অধিক কবি এ অধিবেশনে কবিতা পাঠ করেন ।