
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।
এজমা বা হাঁপানি রোগ চিরতরে সারানোর নাম করে মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চা বাগান এলাকায় আগামী ১৫ই ভাদ্র এই ঔষধ বিক্রি করা হবে বলে উপজেলার বিভিন্ন অঞ্চলে দিনরাত মাইকিং করে যাচ্ছে এই প্রতারক চক্র । প্রতিবছরই ভাদ্র মাসের ১৫ তারিখ এভাবে তারা রোগীদের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।
এই অভিনব প্রতারণার ফাদে পড়ে হাঁপানি শ্বাসকষ্টে আক্রান্ত রোগীরা ভিড় জমায় এই ওষুধ খাওয়ার জন্য। প্রত্যেক রোগীকে ঔষধ দিয়ে রোগীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকা।
কথা হয় কবিরাজের ছেলে আতাউর রহমানের সাথে তিনি জানান আগে ওষুধ তৈরি করত তার বাবা । বাবা মারা যাওয়ার পর তার মা ও তার ভাইয়েরা মিলে এ ওষুধ তৈরি করে রোগীদেরকে দেন। এবারও রোগীদের ওষুধ তৈরি করার জন্য ৫২টি চাম্পা কলার ছড়ি, গুড় কেনা হয়েছে। আশা করি রোগীর সংখ্যা ভালো হবে।
এখান থেকে যা আয় তা থেকে খরচ বাদ দিয়ে যা থাকে আমরা ভাইয়েরা বন্টন করে নিয়ে থাকি।
কি কি উপাদান দিয়ে এই ওষুধ তৈরি করা হয় জানতে চাইলে তিনি জানান চম্পা কলা, উনি ব্যাঙের কলিজা, আরো কিছু ভেসজ উদ্ভিদ দিয়ে তৈরি করা হয়।
এগুলি দিয়ে এজমা বা হাঁপানি প্রতিরোধের জন্য কতটুকু কার্যকরী ভূমিকা পালন করে তা কারো জানা নেই। তারপরও শ্বাসকষ্টের রোগীরা অন্ধবিশ্বাশে বৎসরে একবার ভাদ্র মাসের ১৫ তারিখে এই ওষুধ খেতে আসে।
সচেতন মহল উল্লেখ করেন এ পর্যন্ত শ্বাসকষ্ট প্রশমিত করার জন্য যদিও কিছু ফার্মাসিটিক্যাল বা ভেষজ ঔষধ রয়েছে কিন্তু পরিপূর্ণ শ্বাসকষ্ট মুক্ত হওয়ার জন্য এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোন ঔষধ নেই। এদের তৈরি ঔষধ মানুষের শরীরের জন্য কতটুকু ক্ষতিকারক বা লাভ হবে এটা কেউ বলতে পারবে না।
তাহলে এরা কিভাবে এসব ওষুধ তৈরি করে রোগ সারার নাম করে রোগীদের মাঝে বিতরণ করে লাখ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিচ্ছে ? প্রশাসন সরেজমিনে তদন্ত করে এসব প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রত্যাশা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কবিরাজি ওষুধ খেয়ে শ্বাসকষ্ট রোগ ভালো হয় এটা আমার জানা নেই। তাহলে কবিরাজরা কিভাবে শ্বাসকষ্ট নিরাময়ের জন্য ঔষধ বিক্রি করে এটা খতিয়ে দেখা হবে এবং প্রতারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচএম ফখরুল হোসাইন জানান বিষয়টি আমার জানা ছিল না। তবে যেদিন তারা এই কার্যক্রম পরিচালনা করবেন ঐদিন যদি কেউ আমাকে জানায় তালে ঘটনাস্থলে গিয়ে আমি তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টে পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।