
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া আজ সোমবার (০৬ জুলাই ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার, বাণিজ্য বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের জ্বালানি খাতে সৌদি বিনিয়োগের বিষয়গুলো আলোচনায় প্রধান্য পায়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সৌদি আরবকে বাংলাদেশের অন্যতম শীর্ষ ও বিশ্বস্ত বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেন। তিনি দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রযাত্রায় সৌদি আরবের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন। জবাবে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বলেন, সৌদি আরব সব সময় বাংলাদেশের পাশে রয়েছে এবং আগামীতে এই ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের আমন্ত্রণ:
বৈঠকের শেষ অংশে রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর একটি বিশেষ চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এই চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে সৌদি যুবরাজ নিজেও সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
বৈঠকে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।