
হাফিজুর রহমান যশোর প্রতিনিধি,
যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাঠী ইউনিয়নের পরচক্রা বাজারে গত ইং১৭/১০/২৬ তারিখে বেলা আনুমানিক ১ ঘটিকার সময় মারপিটের ঘটনা ঘটে।জানা যায় পরচক্রা বাজারে ৮৮ নং মৌজায় আর এস নং ৫৬৮ খতিয়ানের ১৪৫২ নং দাগের ৮ শতক জমি ক্রয় করে পরচক্রা গ্রামের ইসমাইল হোসেন, জমিতে মিষ্টির দোকান দেয়,সেই জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিবাদ চলে আসছিলো।এরই সূত্র ধরে গত ১৭/১০/২৬ইং তারিখে ১.৩০ ঘটিকার সময় পরচক্রা গ্রামের তপন মন্ডল, প্রতাপ মন্ডল, পিতা উভয় মৃত চিত্তরঞ্জন মন্ডল, লক্ষ্মণ মন্ডল, স্বপন মন্ডল,উভয় পিতা বলয় মন্ডল,রুহিদাস মন্ডল,পিতা সত্যিক্ষণ মন্ডল, অমিত মন্ডল, পিতা লক্ষণ মন্ডল,সহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জন,পরচক্রা বাজারে ইসমাইল এর ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের দোকানে এসে ভাংচুর করে,এবং দোকানের প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতিসহ মালামাল লুট করে নিয়ে যায়।এই সময় ইসমাইল হোসেন বাধা দিতে গেলে ইসমাইল হোসেনকে মেরে জখম করে দেয়,এবং ইসমাইল এর ছেলেও বাধা দিতে গেলে তাকেও মেরে হাত ভেঙ্গে দেয় দুষ্কৃতিকারীরা।এবং স্থানীয় লোকজনের সহায়তায় কেশবপুর হাসপাতালে ইসমাইল ও ইসমাইলের ছেলেকে ভর্তি করা হয়।
এই বিষয়ে ইসমাইল যশোর জেলা দায়রা জজ আদালতে মামলা করেছে।
মামলা টি তদন্তাধীন আছে বিস্তারিত দেখুন যশোর জেলা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে,,,