
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে কালিয়াকৈর উপজেলা জামাতের বোয়ালী ইউনিয়ন শাখা । শনিবার (২৬ জুলাই) বিকেল ৫:৩০ ঘটিকায় চা বাগান সা’য়াদ বিন জামে মসজিদের পশ্চিম পাশে হাজী মার্কেট ময়দানে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক, জুবায়ের বিন ফজল তিনি বলেন মহান রাব্বুল আলামিন উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে কচি কাচা ছেলে-মেয়ে নিহত হয়েছে তাদের কে বেহেতের সর্বোত্তম জান্নাত দান করুন ও যারা অসুস্থ্য তাদের সুস্থ্যতা কামনা করেন। সেই সাথে বাংলাদেশে চুয়ান্ন বছর বিভিন্ন রাজনৈতিক দলের শাসন এদেশের মানুষ দেখেছে এবার সময় এসেছে আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রাসুলের আইন মোতাবেক রাষ্ট্রগঠনের । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীফলতলী ইউনিয়ন শাখার আমির হাফেজ মোঃ গোলাম ছারোয়ার এ সময় তিনি বলেন আমরা নামাজ পড়ি , রোজাও রাখি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না তিনি পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করতে বলেন এবং যারা ইসলামের পথে থেকে রাষ্ট পরিচালনা করেন তাদের কে ফাঁসি দিয়ে মারা হয়েছে বলেন । তিনি আরো বলেন গান বাজনার জন্য অনুমতি মিললেও কুরআনের মাহফিল করলে অনুমতির মিলে না। তিনি মানুষের তাগুদ নিয়ে আলোচনা করেন এবং কুরআন ও হাদিসের আলোকে দেশ গঠনের উপর আলোকপাত করে উত্তরায় বিমান দুর্ঘটনাকে জাতীয় ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করে গভীর শোক প্রকাশ করেন। সেই সঙ্গে সারা দেশে সর্বস্তরের জনগণকে নিহতদের জন্য দোয়া করার আহ্বান জানান । মাইলস্টোন দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন পত্র পত্রিকায় উদ্ধৃতি দিয়ে উদাহরণ টেনে বলেন মাইলস্টোন দুর্ঘটনার এ ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে আর না হয় তার জন্য যথাযথ কর্তৃপক্ষকে সচেতন হতে হবে। এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালী ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সভাপতি মোঃ হুমায়ুন কবির , সেক্রেটারী মোঃ সাইফুল ইসলাম , ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ নিজাম উদ্দিন , ৬নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ সজিব সিকদার, ৭নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ আনিসুর রহমান উক্ত অনুষ্ঠান পরিচালনায় করেন মোল্লা মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনাসভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা ফজলুর রহমান।