
সরকার মাজহারুল ইসলাম গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে আড়াই কোটি টাকার মুল্যের বেদখল হওয়া সরকারী জমি উদ্ধার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএইচএম ফখরুল ইসলাম (ইউএনও)। রবিবার সন্ধায় উপজেলার সফিপুর এলকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে তিনি ওই জমি উদ্ধার করেন।
ভ্রাম্যমান বিচারিক আদালতের বিচারক জানান উপজেলার সফিপুর এলাকায় সামসুদ্দিন মসজিদের পাশে রাতের আধারে দশটি দোকান নির্মান করে সরকারী জমি দখল করেছে এমন সংবাদ পেয়ে সরেজমিনে ওই এলাকায়
পরিদর্শনে গিয়ে দেখা যায় সড়কের পাশে টিন দিয়ে স্থাপনা নির্মান করে সরকারী জমি দখল করেছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সমস্ত স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়াসহ ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জমির মূল্য প্রায় আড়াই কোটি হবে।
তিনি উল্রেখ করেন যারা সরকারী জমি দখল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। সরকারী স্বার্থ রক্ষায় কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। উদ্ধার অভিযানে সহয়তা করেন উপজেলা সহকারী কমিশনার
(ভুমি ) ফাহিম শাহরিয়ার । এছাড়াও আইশৃঙ্কলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের বিভিন্ন লোকজন।
উল্লেখ্য উপজেলার সফিপুর সামসুদ্দিন মসজিদের পাশে ঢাকা-টাঙ্গাইল মহা সড়কের দক্ষিনে সড়ক সংগ্লন শনিবার রাতের আধারে দশটি দোকান নির্মান করে সরকারী জমি দখল করেন ওই এলাকার কাশেন নামের এক ড্রাইভার। এব্যাপারে জমি জবর দখলকারী কাশেমের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ওই জমি আমাদের । আমরা আমাদের জমিতে দোকান তোলা হয়েছে,
অন্যের জমি দখল করে দোকান তোলা হয় নাই। জমির কাগজপত্র দেখাতে বললে
তিনি জানান এই মুহুর্তে কোন কাগজ আমার কাছে নেই। কাগজপত্র যোগার করে আপনাদের দেখাবো। তবে নাম প্রকাশ না করার শর্তে এক
শ্রমিক জানান জমি দখলের নেপথ্যে রয়েছে বিএনপি দলীয় এক নেতা।
এঘটনায় আনসার একাডেমির প্রফেসর আসাদুজ্জামান জানান ওই খতিয়ানে মোট ১.৫৫ একর জমি রয়েছে ওই জমি সামসুদ্দিন মিলস্
কতর্ৃপক্ষ ১একর ১৫ অবমুক্তি করে নিয়েছে এবং বাকী জমি খাস খতিয়ানে
রয়েছে । ওই দশমিক ৪০ একর ভুমি থেকে দশমিক ১২একর আমার নামে ও জান্নাতুল ফেরদাউস এর নামে সরকারের কাছ থেকে বন্দোবস্ত নিয়ে হালসন পর্যন্ত ভুমি উন্নয়ন কর পরিশোধ করে ভোগ দখলে রয়েছি। শনিবার বিকেলেও
আমার জমি খালি ছিল। বর্তমানে নির্বাচনের পর শনিবার দিবাগত রাতে সফিপুর এলাকার কাশেম ড্রাইভার তার লোকজন নিয়ে রাতের আধারে আমার জমিসহ সরকারী জমি দখল করে টিন দিয়ে দোকান তোলে দখল করে নিয়েছে।