
রহিদুল ইসলাম, রাজশাহীঃ
সীমান্তবর্তী জেলা থেকে পরস্পর যোগসাজশে অভিনব কায়দায় গাজা পাচার করে নিয়ে এসে রাজশাহীতে বিপুল পরিমাণ গাঁজা সহ র্যাব-৫ এর হাতে ধরা পড়লেন একই মাদকচক্রের ৪ সদস্য।
র্যাব-৫ আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় য়ে,
গত ৯ জুলাই ২০২৫ তারিখ সকাল-সাড়ে ৯টায় রাজশাহী মহাগরীর শাহমখদুম থানাধীন বড়বনগ্রাম মাস্টারপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। এরা হলেন,
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীনগর গ্রামের সহবুল আলীর ছেলে তাজেল আলী (৩৪), মৃত জামসেদ আলীর ছেলে সাইফুদ্দিন (৬৫), বাকুলিয়া বিশ্বনাথপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে
আব্দুর রহমান (২৬) ও রাজশাহী মহানগরীর
শাহমখদুম থানার ১৭ ওয়ার্ড মাস্টার পাড়া এলাকার সেন্টু ইসলামের ছেলে শিমুল হোসেন (২১)।
এসময় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছে থেকে সাড়ে ৬ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, হবিগঞ্জ-ময়মনসিংহ- নেত্রকোনার সীমান্তবর্তী এলাকা থেকে কতিপয় মাদক ব্যবসায়ী পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাজা পাচার করে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসবে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী দের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে।
পরবর্তীতে তারা অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে যোগাযোগ সমন্বয় করত: বাস-রিক্সা যোগে রাজশাহীতে অদ্য ভোরে পৌছালে র্যাব-৫, সিপিএসসি এর একটি চৌকষ আভিযানিক দল রাজশাহী মহানগরীর শাহমখদুমের বড়বনগ্রামে অভিযান পরিচালনা করে ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করে এবং তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশী করে ৬ কেজি ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত আসামীগন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা নিজ পেশার আড়ালে দীর্ঘদিন যাবত ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকার অজ্ঞাত স্থান হতে গাঁজা সংগ্রহ করে নিজ বসতবাড়ীতে মজুদ রাখে। পরবর্তীতে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রাজশাহী মহানগরী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় পাইকারি ও খুচরা বিক্রয় করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা রয়েছে।