
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে জালশুকা বাজার সংলগ্ন এলাকায় পোশাক কারখানার এক কর্মকর্তার বাড়ী থেকে স্বর্ন ও নগদ টাকাসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল রহস্য জনক চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বড় ধরনের এ চুরির ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে জালশুকা বাজার সংলগ্ন রুপাজ উদ্দিনের ছেলে আলি হোসেনের বাড়ীতে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,
উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা বাজার সংলগ্ন এলাকার মোঃ আলী হোসেন প্রায় ২৯ বছর যাবত ডিইপিজেড এ প্যাডক্স জিন্স কারখানা লিঃ এ স্যাম্পল সেকশন ইনচার্জ পদে চাকুরি করেন। প্রতিদিনের মতো সে গত বৃহস্পতিবার সকাল ৬ টার সময় বাড়ী থেকে বেরিয়ে কর্মস্থল ডিইপিজেড এ যায়। বাসায় তার স্ত্রী ও এক পুত্র সন্তান ছিল। সন্ধ্যায় বাসায় তালা দিয়ে পাশের বাড়ীর এক মেয়ের বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে যায় আলী হোসেনের স্ত্রী। এসময় তার এক মাত্র ছেলেকে পাশেই তার দাদীর বাড়ীতে রেখে যায়। রাত ৯ টার সময় আলী হোসেন অফিস থেকে বাসায় এসে মুল দরজা খুলে ঘরে ঢুকেই তার বেডরুমে থাকা স্টিলের আলমারি ভাঙ্গা ও খুলা অবস্থায় দেখতে পায়। আলমারির ভিতরে থাকা কাপড় নীচে পড়ে আছে এলোমেলো অবস্থায়। এরপর আলামারির ড্রয়ারও অল্প খুলা অবস্থায় দেখে পুরো ড্রয়ার খুলে দেখে ড্রয়ারে রাখা ৫ ভরি স্বর্ন ও সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে গেছে চোর চক্র। পরে সাথে সাথে বিষয়টি আলী হোসেন তার স্ত্রীকে জানায়। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে খালি বাড়ীতে রহস্য জনক এ চুরি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
পরে বিষয়টি আলী হোসেন গন্যমান্য ব্যক্তিদেরকে জানানোর পর কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি)কে চুরির বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিক ভাবে মোবাইল টু টিম ভোক্তভোগীর বাড়ীতে পাঠান। পরে রাত ১১টার দিকে এসআই শাখাওয়াত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাড়ী পরিদর্শন করে চলে যান।
রহস্য জনক এ চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পরের দিন গতকাল শুক্রবার বেলা ১১টায় আটাবহ ইউনিয়ন বিট পুলিশের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শনে এসে জানান, বিষয়টি অত্যান্ত গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হবে এবং টাকা ও মালামাল উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত থাকবে।