
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ল্েয গতকাল বুধবার (২ জুলাই) কসবা উপজেলা পরিষদ সংলগ্ন বিআরডিবি অফিস চত্বরে ৪৭৬ স্মার্ট ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৪০০ কার্ডধারীর মাঝে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হয়। তাছাড়া ৭৬ কার্ডধারীর পণ্য মজুদ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও কসবা পৌর প্রশাসক মোঃ ছামিউল ইসলাম এর নির্দেশে ও সার্বিক তত্ববধানে টিসিবির ডিলার মেসার্স মামুন স্টোর এর মাধ্যমে উপকারভোগী প্রতি কাডধারীর মাঝে প্রতি কেজি ৬০ টাকা হিসেবে ২
কেজি মসুর ডাল, প্রতি লিটার ১০০ টাকা হিসেবে ২ লিটার সয়াবিন তৈল, প্রতি কেজি ৭০ টাকা হিসেবে ১ কেজি চিনি এবং প্রতি কেজি ৩০ টাকা হিসেবে ৫ কেজি চাল নির্ধারিত ৫৪০ টাকা মূল্যে বিক্রি করা হয়।
টিসিবির পণ্য বিক্রি অনুষ্ঠানে ট্যাগ অফিসার হিসেবে সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
মো. শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়য়িা, তারখি- ০২.০৭.২০২৫