
আবু নাঈম রিপন, নরসিংদী থেকে:
গত বছর ৫ জুন, নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের মুদি ব্যবসায়ী মনি চক্রবর্তীকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের ৭/৮ মাস আগেও নরসিংদীর বাড়িতে তাকে হত্যার চেষ্টা হয়েছিল, সিসিটিভি ফুটেজ হ্যাক করা হয়েছিল এবং তার ভাই রনি ও মায়ের অভিযোগ ছিল রাজু চৌহান ও রিপন চক্রবর্তীর বিরুদ্ধে। মানববন্ধনে তারাই আবার বিচার চেয়েছিল!
তখন প্রশাসন স্পটের সিসি ক্যামেরা দেখে কয়েকজনকে গ্রেপ্তার করলেও মূল মোটিভ বের করতে পারেনি পুলিশ!
১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, এক বছর পর ডিবি পুলিশ প্রধান আসামি রাজু চৌহান ও তার ভাতিজা সাগরকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে। রাজু গ্রেপ্তার হলেও রিপন চক্রবর্তী এখনো ধরাছোঁয়ার বাইরে।
নরসিংদীর বাড়ির সেই প্রথম হত্যাচেষ্টার সঠিক তদন্ত হলেই এই হত্যার মূল রহস্য উদঘাটন হবে বলে জানান এলাকাবাসী।
পুলিশের তথ্য অনুযায়ী, ডিবি পুলিশ কর্তৃক ২ জন গ্রেপ্তার হলেও এই আলোচিত হত্যাকাণ্ডের ব্যাপারে তদন্ত চলমান রয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা যায়।