
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে কসবা থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গ্রামের মসজিদের অজুখানা ব্যবহারে নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের বলেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।