
বিশেষ প্রতিনিধি আসলাম হোসাইন মধু | কুষ্টিয়া
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১০ জুন ২০২৬ তারিখ, দুপুর ২টা ০৫ মিনিটের সময় র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বাড়ইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া গ্রামস্থ মোসাঃ নাসিমা আক্তারের বসত ঘরের সামনে একটি সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ ২৯,৮৪০ টাকা, ০১টি পুরাতন স্মার্ট মোবাইল এবং ০১টি পুরাতন বাটন মোবাইলসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন:
১. মোঃ দীপু হোসেন (৩০), পিতা-মোঃ সুলতান হোসেন, সাং-বলিদাপাড়া, ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন-বাড়ইপাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।
২. মোঃ চাদ আলী মালিথা (৪৫), পিতা-মৃত বদরুউদ্দীন মালিথা, সাং-বলিদাপাড়া, ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন-বাড়ইপাড়া, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।
৩. মোঃ শামীম মল্লিক (৩৫), পিতা-বাহার আলী মল্লিক, সাং-গোপালপুর, ইউনিয়ন-তালবাড়ি, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া।
র্যাবের আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে ০৪ নং আসামী মোসাঃ নাসিমা আক্তার (৫০), পিতা-মৃত নবীস উদ্দিন, সাং-বলিদাপাড়া, মিরপুর, কুষ্টিয়া কৌশলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীগণ ও পলাতক আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।