
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী অফিস বিকেল ৩টার মধ্যেই বন্ধ হয়ে যাওয়ায় প্রতিদিন অসংখ্য সেবা গ্রহীতাকে হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে। নানা প্রয়োজনীয় কাগজপত্র, সনদ ও আনসার-ভিডিপি সম্পর্কিত কাজের জন্য মানুষ অফিসে গেলেও নির্ধারিত সময়ের আগেই দরজা বন্ধ পেয়ে তারা বিপাকে পড়ছেন।
এমন পরিস্থিতিতে সাধারণ সেবা গ্রহীতাদের মধ্যে ক্ষোভ ও হতাশার সঞ্চার হয়েছে। বিশেষ করে সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সারদীয় দুর্গা পূজাকে সামনে রেখে নিরাপত্তা ও প্রশাসনিক নানা দাপ্তরিক কাজে এই অফিসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বাস্তবে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছেন।
এবিষয়ে
ভুক্তভোগী এক সেবা প্রার্থী জানান,
“অফিসের নিয়মিত সময় বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকার কথা। অথচ ৩টার মধ্যেই দরজা বন্ধ হয়ে যায়। এতে আমাদের কাজ আটকে যাচ্ছে, উৎসবের প্রস্তুতিতেও প্রভাব পড়ছে।
স্থানীয় নাগরিক সমাজ মনে করছে, এই ধরনের অব্যবস্থাপনা সেবার মানকে প্রশ্নবিদ্ধ করছে এবং জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের দাবি অফিস যেন নিয়মিত সময় পর্যন্ত খোলা থাকে এবং সেবার মান উন্নত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কসবা, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন নগরবাসী।
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া। তারিখ- ০৭.০৯.২০২৫ইং