
স্টাফ রিপোর্টার , আবদুল্লাহ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দী ইউনিয়ন এর মুশুদ্দী গ্রামে জান্নাতুল মাহিয়া নামের চার বছর বয়সী এক শিশু শেয়ালের কামড়ে আহত হয়েছে । এদিকে একই দিনে ভোর রাতে একই গ্রামের মোঃ হাবেল উদ্দিন নামের পঞ্চাশ বছর বয়সী একজন কৃষকও শেয়ালের কামড়ে আহত হয়েছেন। আহতরা ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন । ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার এর সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, ” আহতদের ভ্যাক্সিন দেওয়া হয়েছে। আহতরা আপতত ঝুঁকি মুক্ত, তারপরও আহতরা আমাদের নজরদারিতে থাকবে। উল্লেখ ধনবাড়ীর মুশুদ্দী ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে গাভী পালন করা হয় । গাভীর খাদ্য হিসেবে কৃষি জমিতে ব্যাপকভাবে ঘাস চাষ করা হয় । সেই সব ঘাসের জমিতে শেয়ালের পর্যাপ্ত বংশবৃদ্ধি হয়েছে বলে স্হানীয় কৃষকরা জানান । দিনের বেলায় শেয়াল মানুষের বসতবাড়ীতে ঘুরে বেড়ায় যেন গৃহপালিত পশু । শেয়ালের অত্যাচারে হাঁস মুরগী পালন করা কঠিন হয়ে যাচ্ছে । এখনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে মানুষের ভোগান্তি দিন দিন বৃদ্ধি পাবে ।
২২/০৮/২০২৫