
*’
মোহাম্মদ আকাশ, ঢাকা |
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ঢাকা উত্তরস্থ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা পর্যালোচনা করেন এবং সর্বস্তরের মানুষের কাছে আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি একটি সুস্থ ও সবল জাতি গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার এবং সরকার এই লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।
উক্ত সভায় এসময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের সাবেক সিনিয়র কর্মকর্তা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডঃ জিয়া উদ্দিন হায়দার