
সরকার মাজহারুল ইসলাম (গাজীপুর জেলা ) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা পুর্বপাড়ায় দেড়শ বছরের দখলিয় জমিতে জোড়পুর্ব ঘর নির্মান করে জমি জবর দখল করার অভিযোগ উঠেছে সোহেল নামের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। সোহেল উপজেলার মৌচ্ক ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলে নেতা। কালিয়াকৈর থানায় অভিযোগকারী আরিফুল ইসলামের অভিযোগ সুত্রে ও বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় আরিফুল ইসলাম তার ভাই চান মিয়া এবং সোনা মিয়ার ওয়ারিশসুত্রে দেশত বছরের দখলিয় জমি এবং অপর ওয়ারিশ ইদ্রিস আলীর কাছ থেকে বায়নাসুত্রে এবং পরে দলিলসুত্রে ভোদখলে রয়েছে। বর্তমানে গত রবিবার (৭ডিসেম্বর) বিএনপি’র স্থানীয় নেতা সোহেল তার দলবল নিয়ে আরিফুলের দখলীয় জমিনে সৃজিত ২৪ থেকে ২৫টিগাছ কেটে জমি দখল করে একটি দুচালা টিনের ঘর নির্মান করেছে। এসময় জমির মালিক পক্ষ তাদের বাধা দিলে জবর দখলকারীরা তাদের দা লোহার রডসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে ঘটনাস্থল থেকে সরিয়ে দেয়। এঘটনায় আরিফুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সোহেলকে ওই জমিতে ঘর নির্মান বন্ধ রাখার নির্দেশ প্রদান করে পুলিশ থানায় চলে গেলে সোহেল আবারও জোড়পুর্বক ওই জমিতে একটি দুচালা টিনেরঘর নির্মা শেষ করে। পুলিশের নির্দেশ অমান্য করে ঘর নির্মান করার বিষয়টি পুনরায় পুলিশকে জানালে থানার তদন্ত কর্মকর্তা নিজেই ঘটনাস্থলে গিয়ে ওই জমিতে সোহেলকে কাজ না করার জন্য বলে এবং তার মালিকানা দাবীর স্বপক্ষে কাগজপত্র নিয়ে থানায় হাজির হওয়ার জন্য বলেন। স্থানীয় নেতার পরিচয়ে তিনি পুলিশের বাধা উপেক্ষা করে তিনি ওই জমি তার দখলে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন।
এব্যাপারে জমি জবরদখলকারী সোহেল জানান তিনি ওই জমি আরিফুল ইসলাম ক্রয় করার আগেই আমি স্থানীয় ইদ্রিস আালীর কাছ থেকে ক্রয় করেছি এজন্য আমি অন্যের জমি নয় আমার ক্রয়কৃত জমিতে ঘর নির্মান করেছি। তবে ওই জমি ইদ্রিস আলী আগেই আরিফুল ইসলামের সাথে ষাট লক্ষ টাকা নিয়ে বায়না দলিল করে দিয়েছে বিষয়টি আমি জানতামনা।
এব্যাপারে কালিয়াকৈর থানার তদন্ত কর্মকর্তা জাফর আলী খান জানান জমি জবর দখলে এবটি অভিযোগ পেয়েছি । ঘটনাস্থলে গিয়ে ওই জমিতে কোন স্থাপনা নির্মান না করার জন্য বলেছি। দুই পক্ষের কাগজপত্র দেখে কাগজপত্রে যার জমি টিকে তিনি ওই জমিতে ঘর নির্মাণ করবে। এছাড়া উভয় পক্ষকে কোন ঝগড়া বিবাদ না করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
বর্তমানে পুলিশের নির্দেশ অমান্য করে ওই জমি পুর্ণ দখল নেওয়ার জন্য তার লোকজন নিয়ে চেষ্টা করে যাচ্ছে।