
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মজিবুর রহমানের ২৬ দফা ইশতেহার ঘোষণা করেছন। গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে গাজীপুর ১ এর প্রার্থী সাবেক মেয়র মুজিবুর রহমানের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গাজীপুর ১ এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক হুমায়নু কবির খান। এ সময় প্রার্থী মুজিবুর রহমান তার বক্তব্যে বলেন বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ও শহীদ জিয়া’র ১৯ দফার অনুসরণ করে পরিকল্পিত, টেকসই ও পরিবেশ বান্ধব উন্নয়ন এবং মাদক, সন্ত্রাস ও চাঁদামুক্ত শিল্প-শ্রমিক বান্ধব আধুনিক নগরী- জীবনমান উন্নয়ন মূল্যবোধের বিশ্বাস থেকে মসজিদ, মাদ্রাসা ও স্কুল- কলেজ ,এতিমখানার উন্নয়ন; শিক্ষিত বেকার ও যুবকদের প্রযুক্তি নির্ভর ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ্য ও কর্মসংস্থানের উন্নয়ন, অধিকার নিশ্চিতপূর্বক প্রশিক্ষন ও কর্মসংস্থানের মাধ্যমে স্বনির্ভর করা হবে। গাজীপুর ১ আসনের মহানগর মেট্রো এলাকা এবং কালিয়াকৈর উপজেলায় আলাদা অফিস স্থাপন; ঘরে বিশুদ্ধ পানি ও শহরব্যাপী যথাযথ স্যানিটেশন নিশ্চিত করা,দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গৃহহীন, হতদরিদ্র ও পথ শিশুদের মুক্তিযুদ্ধসহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদ, গুম, খুন, পঙ্গু, আহত ও জুলাই-আগষ্টের শহীদদের চেতনা,আবর্জনা অপসারনে কালিয়াকৈর ও ৩টি মেট্রো থানার জন্য ট্রিটমেন্ট প্ল্যান্টসহ ডাম্পিং স্টেশন নির্মাণ; মালিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধ কারখানা চালুর ব্যবস্থা ও বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে। অর্থনৈতিক অঞ্চলে রুপান্তর এবং শহর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে অধিকতর গুরুত্ব¡ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, রাজনৈতিক সহঅবস্থান ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা, গ্রিড সাবস্টেশন স্থাপন এবং সকল রাস্তার পর্যায়ক্রমে মেরামত, খেলারমাঠ, টার্মিনাল, ক্লাব, কবরস্থান, শ্মশানঘাট, মন্দির ও গির্জাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গড়ে তোলা এবং শিল্প, রিক্সা, মটর ও নির্মাণ শ্রমিকদের কল্যান তহবিলের কার্যক্রম অব্যাহত এবং বেওয়ারিশ লাশ দাফন ও সমাজ সেবা মূলক সকল সেবা নিশ্চিতকরন ও কমিউনিটি হাপাতালসমূহ সচল রাখতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ; চিকিৎসা ও ঔষধ সরবরাহ কার্যক্রম এবং ফ্রি অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণের মাধ্যমে স্বল্প আয়ের দূর্ঘটনা, অগ্নিকান্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক প্রয়োজনীয় সহায়তাসহ পুনর্বাসন; এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পেশাজীবীসহ সকল শ্রেণীর মানুষদের প্রতিনিধিদের সমন্বয়ে উন্নয়ন,সবার স্বাস্থ্যের বানাইছেন উন্নয়নে মেডিকেল কলেজসহ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ,ভূমি সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অব্যবহৃত জমিতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। হিন্দু, বৈদ্ধ, খ্রিষ্টান সহ অন্যান্য ধর্মালম্বীদের ধর্মীয় অধিকার নিশ্চিতকরণসহ তার ২৬ নির্বাচনে ইশতেহার ঘোষণা করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, পৌর বিএনপি’র সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক সাইজুউদ্দিন আহমেদ,কোনাবাড়ী কাশিমপুর বাসন মহানগরের নির্বাচনী সমন্বয়কারী শওকত হোসেন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন , কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইমারত হোসেন সহ অন্যান্যরা