
সৈয়দ আক্তারুজ্জামান ইকতার, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি:
যশোর সদরের বসুন্দিয়ায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সারে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বানিয়ারগাতি মহিলা মডেল দাখিল মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক অনুষ্ঠানের ব্যবস্থাপক আব্দুল মজিদ স্বাগত বক্তব্য দেন। ১২০ জন বাছাইকৃত কর্মীর উপস্থিতিতে শিক্ষা শিবিরের শুরুতেই ৫৫ মিনিটের কুরআন অনুশীলন করা হয়। এছাড়া কর্মীদের কাজে গতিশীল রাখার জন্য সংগঠনের পাঠ্যসূচি ভিত্তিক কুরআন হাদিস ও ইসলামী সাহিত্যের উপর গবেষণামূলক পর্যালোচনা করা হয়। কর্মীদের ভারসাম্যপূর্ণ জীবন গঠন ও বর্তমান প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নির্দেশনা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক আবু জাফর সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আশরাফ আলী, সাধারণ সম্পাদক অধ্যা