
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায় খুন হওয়া একই পরিবারের পাঁচজনের মরদেহ দেখে মানবতার নিষ্ঠুরতা দেখে কাঁদলেন গাজীপুর জেলার দায়িত্বরত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন। তিনি কান্নারত অবস্থায় যে এই খুনের সাথে জড়িত তার সর্বোচ্চ শান্তির কথা বলেন । ঘটনারটির অনুসন্ধানে জানা যায় লাশের ওপর পাওয়া গেছে ঘাতকের ‘অভিযোগপত্র’। অভিযোগপত্রে স্ত্রীর কথিত ‘পরকীয়া’ অভিযোগ তুলেছেন ঘাতক স্বামী ফোরকান মিয়া। শনিবার (৯ মে) দুপুরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়়। এর আগে শুক্রবার (৮ মে) দিনগত রাতে এ হত্যাকা ঘটে। খুন হওয়া পাঁচজন হলেন, গোপালগঞ্জ সদর থানার মেরী গোপীনাথপুর এলাকার মো: ফোরকান মিয়ার স্ত্রী শারমিন খানম (৩৩), তার তিন মেয়ে় মিম খানম (১৫), উম্মে হাবিবা ওরফে মারিয়া (৯) ও ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া (২১)। জানা গেছে, প্রায় ১৭ বছর আগে গোপালগঞ্জ সদর থানার মেরী গোপীনাথপুর এলাকার আতিয়ার রহমান মোল্লা ছেলে মো: ফোরকানের (৪০) সাথে একই থানার পাইককান্দি এলাকার মো: সাহাদৎ মোল্যার মেয়ে় শারমিন খানমের (৩৫) বিয়ে় হয়। তাদের তিনটি কন্যা সন্তান রয়েছে। তারা পরিবারসহ কাপাসিয়া উপজেলার রাউতকোনা এলাকায়় মনির হোসেনের বাসায় ভাড়া থাকতো।শুক্রবার রাতের কোনো এক সময় স্ত্রী, তিন মেয়ে শ্যালককে গলা কেটে হত্যা করে পালিয়ে় যায় ফোরকান। হত্যার পরেই ফোরকান লাশের ওপর ‘অভিযোগপত্র’ রেখে যান।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর এ অভিযোগপত্রে লেখা রয়েছে, তার স্ত্রী শারমিন খানম কয়েকজন ছেলের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে আছেন। এছাড়া তার স্ত্রী এবং শ্বশুর বাড়ির লোকজন তার কাছ থেকে ১০ লাখ টাকা নিয়ে তাদের নামে জমি ক্রয় করে আত্মসাত করেছেন। এক পর্যায়ে় গত ৩ মে সন্ধ্যায় তার স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজন মিলে হাত ও পা রশি দিয়ে বেঁধে ফোরকানকে মারধর করেন। অভিযোগপত্রে ফোরকান ১১ জনের নাম উল্লেখ করেন। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ- সার্কেল) মো. আসাদুজ্জামান জানান, ওই অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে কাপাসিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, শুক্রবার রাতে খাবারের সঙ্গে শ্যালক ও স্ত্রী-সন্তানদের চেতনা নাশক খাওয়ান ফোরকান। এক পর্যায়ে় গভীর রাতে স্ত্রীকে জানালার গ্রিলের সঙ্গে হাত-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন। পরে ঘুমিয়ে় থাকা তিন মেয়ে় ও শ্যালককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেন তিনি। পাঁচজনকে হত্যা করে রাতেই পালিয়ে় যান তিনি। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।