
বিশেষ প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ২নং ওয়ার্ডের লতিফপুর বাগানবাড়ি এলাকায় আজ দুপুরে বিএনপি’র ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের পথসভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ের লক্ষ্যে ভোটারদের সকাল-সকাল ভোট কেন্দ্র গিয়ে ধানের শীষে ভোট দেয়া আহ্বান করা হয়। বিএনপির নেতা মফিজ উদ্দিনের সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুন-অর রশিদের পরিচালনায় পথসভায় উপস্থিত থেকে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, কালিয়াকৈর সাবেক মেয়র ও ধানের শীষের প্রার্থী মজিবুর রহমান, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খাঁন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন আহমেদসহ সাধারণ ভোটার, বিএনপির সমর্থক এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
###