
আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন, শেরপুরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে( মহারশী) এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর জনাবা মিজ্ ফারিদা ইয়াসমিন। সভায় নজরুল বর্ষ উদযাপনকে কেন্দ্র করে বিভিন্ন সাংস্কৃতিক, সাহিত্যিক ও শিক্ষামূলক কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা, সাম্য ও বিদ্রোহী আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, শেরপুর জনাব এ. কে. এম. জহিরুল ইসলাম; উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার মিজ্ আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো. শাকিল আহমেদ; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব সাইফুল ইসলাম কমল; শেরপুর প্রেসক্লাবের সভাপতি জনাব কাকন রেজা, উপজেলা নির্বাহী অফিসার শেরপুর সদর সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের আলোকে একটি মানবিক, সাম্যভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।