
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
আজ ১৮ জুলাই ২০২৬ তারিখে শেরপুর পৌরসভা কর্তৃক আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর জনাব এ কে এম জহিরুল ইসলাম এবং প্রশাসক, শেরপুর পৌরসভা মিজ্ আরিফা সিদ্দিকা।
কর্মসূচিতে পরিচ্ছন্ন নগর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি শেষে অতিথিবৃন্দ বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও পরিচ্ছন্ন শেরপুর গড়ে তুলতে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
পরিচ্ছন্নতা ও সবুজায়নের সমন্বিত এ উদ্যোগ একটি স্বাস্থ্যকর, নান্দনিক ও টেকসই শেরপুর বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।