
নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলায় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র্যাঙ্ক (পদমর্যাদা) ব্যাজ পরিয়ে দিয়েছেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ সদর দপ্তর কর্তৃক পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সহকারী ট্রাফিক সাব-ইনস্পেক্টর (এটিএসআই) মোঃ জাকির হোসেনকে ট্রাফিক সাব-ইনস্পেক্টর (টিএসআই) পদে এবং কনস্টেবল মোঃ সুজাত মিয়াকে সহকারী সাব-ইনস্পেক্টর (নিঃ) পদে পদোন্নতি প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় পদোন্নতিপ্রাপ্ত এই দুই পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার।
ব্যাজ পরিধান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আমিনুল ইসলাম, বিপিএম।
অনুষ্ঠান শেষে জেলা পুলিশ, গাজীপুরের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান পুলিশ সুপার মহোদয়। তিনি তাদের ভবিষ্যৎ কর্মজীবনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান।