
নিজস্ব প্রতিনিধি
যুক্তরাজ্যে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং তাঁর সহধর্মিণীর সঙ্গে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল (ওপিজিএইচ)-এর প্রতিনিধি দলের এক সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে (২২ সেপ্টেম্বর)।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল হাসপাতালের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ রূপরেখা এবং সাধারণ ও প্রান্তিক মানুষের জন্য সাশ্রয়ী, উন্নত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
হাসপাতালটির এমন মানবিক ও ব্যতিক্রমী জনকল্যাণমূলক সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং গভীর আগ্রহ প্রকাশ করেন অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি আগামী দিনে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও বেগবান করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার এই অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতার দৃঢ় আশ্বাস দেন।
তাঁর এই আন্তরিকতা, দিকনির্দেশনামূলক উৎসাহ ও সহযোগিতার আশ্বাসের জন্য দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিবারের পক্ষ থেকে অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তাঁর সহধর্মিণীর প্রতি গভীর শ্রদ্ধা, ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।