
সরকার মাজহারুল ইসলাম
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়নের আকুলিচালা করিম লেদারের গেটের সামনে ৬ আগস্ট বুধবার বিকেল ৪:৩০ ঘটিকায় ৩০ মিনিটের ব্যবধানে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
চুরির ঘটনায় কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন চুরি হওয়া মোটরসাইকেল এর মালিক মো: আমিনুল ইসলাম, মার্কেটিং অফিসার মৎস্য, ভুক্তভোগীর গ্রামের বাড়ি গান্ধী গাও,বাঁকাকড়া , ঝিনাইদহ শেরপুর।
ভুক্তভোগী জানায় বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, রেজিস্ট্রেশন নং শেরপুর -হ-১৩-২৪২৬ বাজার মূল্য এক লাখ ৩০ হাজার টাকা মূল্যের ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় । স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায় ভান্নারা বাজার হইতে জামালপুর চৌরাস্তা বাজার পর্যন্ত একটি চক্র রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক এ বিষয়টি নিশ্চিত করেন। ভুক্তভোগী মৌচাক পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা মনির সাহেবের সাথে যোগাযোগ করেন তিনি বিষয়টি ঘটনাস্থলে যেয়ে তদন্ত করে ব্যবস্থা নিবে বলে জানায়।
আধঘণ্টার সময়ের ব্যবধানে মোটরসাইকেলের হাইড্রোলিক তালা ভেঙে চুরির ঘটনায় ‘উদ্বিগ্ন’ রীতিমতো এলাকাবাসী।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো: নাসির আহমেদ বলেন, ‘ উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের আকুলি চালা করিম লেদারের গেটের সামনে থেকে এভাবে একটি মোটরসাইকেল চুরির ঘটনায় আমরা চিন্তিত। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি কামনা করছি।’
কালিয়াকুৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাথে ভুক্তভোগী যোগাযোগ করলে তিনি মোটরসাইকেল চুরির বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। চুরি হওয়া মোটরসাইকেল টি উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের অভিযানে নামছি।’