
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার পুলিশ অভিযান চালিয়ে ৭০ (সত্তর) কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শনিবার (২৬ অক্টোবর ২০২৫) ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটের সময় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম থানার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারের সাথে জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১️স্বপন মিয়া (২৩), পিতা মৃত মন্তু মিয়া, মাতা মৃত সালমা বেগম, সাং- কাশিনগর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। লোকমান ভূঁইয়া (৪০), পিতা মৃত সুলেমান ভূঁইয়া, মাতা চাঁনবান, সাং- রামধননগর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তাদের হেফাজত থেকে ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।