
নিজস্ব প্রতিবেদক,
জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ১২ নং চরগোয়ালী ইউনিয়নের কান্দারচর পূর্ব পাড়া গ্রাম থেকে মোসাম্মৎ সনিয়া (২৩) নামের এক বাকপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ হয়েছেন। গত ২৬/০৪/২০২১ খ্রি. রোজ সোমবার আনুমানিক সকাল ১০ ঘটিকায় নিজ গ্রাম থেকে তিনি নিখোঁজ হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি পরিবার।
নিখোঁজ ব্যক্তির বিবরণ:
পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সনিয়ার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল খয়েরি রঙের সালোয়ার, মেজেন্ডা রঙের ছাপা জামা ও কালো কাপড়ের ওড়না। তিনি জন্মগতভাবে বাকপ্রতিবন্ধী (কথা বলতে পারেন না)।
নিখোঁজের পর থেকে সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি। বর্তমানে তার পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
সন্ধানদাতার প্রতি অনুরোধ:
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত তরুণীর সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যোগাযোগ:
সাজেদুল হক সাজু (বড় ভাই)
গ্রাম: কান্দারচর পূর্ব পাড়া, ইসলামপুর, জামালপুর।
মোবাইল: ০১৭২৭৮৯৫৪১০