
সরকার মাজহারুল ইসলাম ,গাজীপুর জেলা প্রতিনিধি।
কোর্টের ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে গাজীপুরের কালিয়াকৈরের ভান্নারা এলাকায় বৃহস্পতিবার বিকেলে বাড়িঘর ভাংচুর করে জমি দখলের চেষ্টারসহ সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সোহেল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (২ জানুয়ারী )সরেজমিনে গেলে জমির ভোগ দখলিয় মালিক সোনা মিয়া সহ এলাকাবাসী জানান তিনি তার ওয়ারিশ স্থানীয় ইদ্রিস আলীর নিকট থেকে ওই জমি সাত লক্ষ টাকা বায়না দলিলের ষ্টাম্পনং ২২৮৩৯৩১ ও পরে ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখলে নিয়োজিত রয়েছেন। পরে ওই জমিতে তিনি একটি দোচালা ঘর ও টিন দিয়ে সীমানা বেষ্টনী তৈরি করে ভোগ দখলে রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সোহেল মিয়া তার নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জনের একটি বাহিনী নিয়ে চান মিয়ার নির্মাণাধীন এর ঘর ও টিন, বাড়ির সব পানির খাওয়ার কল, সাবমার্সেবল কল, ভাত রান্নার পাতিল, বাড়ির অন্যান্য আসবাবপত্রসহ নির্মিত সীমানা বেষ্টটুনি রাম দা ও শাবল দিয়ে কুপিয়ে জমি দখলে নেওয়ার চেষ্টা করে। এ সময় সোনা মিয়ার লোকজনসহ এলাকার লোকজন ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদের বাধা দিলে তাদের কেউ মারধর করে এবং তাদের বাড়িঘরে গিয়ে হামলা চালিয়ে ঘর থেকে সাত লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া সোনা মিয়া জানায় এবিষয় নিয়ে এলাকার মাতাব্বরসহ বিভিন্ন লোকজন বিচাওে বসেছে সোহেল কারও কথা মানে না এমনকি সে কোর্টেও আদেশ অমান্য করে আমাদেও বাড়িঘর ভাংচুর করেছে। বিষয়টি কালিয়াকৈর থানার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হলে পুলিশের এএসআই উজ্জ্বল মিয়া তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা করে। এছাড়া কোর্টের ১৪৫ জারি করা নিষেধাজ্ঞা ভঙ্গ করেছে। এ বিষয়ে রাতেই সোনা মিয়া বাদী কারিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে অভিযুক্ত মৌচাক ইউনিয়ন মৎস্যজীবী দলের সোহেল মিয়া জানান তিনি ওই জমি তার ওয়ারিশ ইদ্রিস মিয়ার কাছ থেকে ক্রয় করেছে এবং ওই জমিতে তিনি একটি টিনের দোচালা ঘর ও টিন দিয়ে জমির সীমানা প্রাচীর নির্মাণ করেছে। বর্তমানে ওই জমি সোনা মিয়া সহ তার লোকজন দখলে নেয়ার চেষ্টা চালাচ্ছে। সোহেল মিয়াও বাদী হয়ে কালিয়াকৈর একটি অভিযোগ দায়ের করেছেন।স্থানীয়রা জানায় ইদ্রিস আলী প্রথমে ওই জমি আরিফুল ইসলামের সাথে সাত লক্ষ টাকা বায়না করেন। বায়না দলিলের সূত্রে সোনামিয়া গং মালিক হয় এবং পরে সাত লক্ষ টাকা ইদ্রিস আলী ফেরত না দিয়েই স্থানীয় সোহেল মিয়ার কাছে ওই জমি বিক্রি করে দেয়। এর একদিন পর ইদ্রিস আলী ওই জমি পুনরায় সোনা মিয়া গংদের দলিল করে দেয়। ইদ্রিস আলী এ কাজটি করে চরম অন্যায় করেছে। তার কারণেই আজকে দুই পক্ষের মাঝে চরম খারাপ অবস্থা বিরাজ করছে। এ জমি নিয়ে যে কোন মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।