
মোঃ শরীফুল ইসলাম, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় কসবা উপজেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা অনলাইনের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং মশক নিধন অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন ওষুধ ছিটানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সবাইকে নিজ নিজ বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর কসবা গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।