
সরকার মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা প্রতিনিধি
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইউআরডিও) কর্তৃক চারা বিতরণ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ লুৎফর রহমান , উপপরিচালক,বিআরডিবি ,গাজীপুর তিনি গ্রামীণ এলাকায় গাছের চারা বিতরণ করে পরিবেশ সুরক্ষার পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়তার কাথা জানায়। বিশেষ করে, পল্লী উন্নয়ন প্রকল্পের অধীনে উপকারভোগীদের মাঝে এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো: ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখা, দারিদ্র্য বিমোচন এবং জীবনযাত্রার মান উন্নয়ন করা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহায়তা করা, গ্রামের সৌন্দর্য বর্ধন করা. এই কার্যক্রমের অধীনে, ইউআরডিও মিষ্টি জাতিয় জলপাই গাছের চারা বিতরণ করে থাকেন, আগামীতে ব্যাপক হাড়ে ফলজ, বনজ, ও ওষধি গাছ লাগানোর উপর আলোকপাত করেন। এই চারা বিতরণের পাশাপাশি, চারা রোপণ এবং পরিচর্যার মাধ্যমে পারিবারিক পুষ্টি আহরনের গুরুত্ব তুলে ধরেন, যা স্থানীয় জনগণের মধ্যে গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে সাহায্য করে। এই ধরনের কার্যক্রম গ্রামীণ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পরিবেশ সুরক্ষায় একটি ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। এ সময় আরো উপস্থিত ছিলেন কাউছার আহম্মেদ , উপজেলা নির্বাহী অফিসার , কালিয়াকৈর এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ মোফাজ্জল হোসেন , চেয়ারম্যান কালিয়াকৈর ইউসিসিএ লিঃ , বিআরডিবি, ব্রজেন্দ্র নাথ রায় (হ্দয়) ,ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রা স্কয়ার হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক ল্যাব, চন্দ্রা,কালিয়াকৈর, মোঃ জিয়াউর রহমান (জিয়া) , উপ পরিচালন স্কয়ার হাসপাতাল, মোহাম্মদ সুমন মোল্লা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কালিয়াকৈর, মোঃ এমারত হোসেন , সভাপতি কালিয়াকৈর মডেল প্রেস ক্লাব প্রমুখ।